শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অপু বিশ্বাসের নতুন রূপে মাতলো ভক্তদের মন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

অপু বিশ্বাসের নতুন রূপে মাতলো ভক্তদের মন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় কম দেখা যাচ্ছে, তবে সামাজিক মাধ্যমে এখনো তার জনপ্রিয়তা তুঙ্গে। নিয়মিতই ভিন্ন ভিন্ন ফটোশুট এবং মেকওভারে নিজেকে উপস্থাপন করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সাদা শাড়িতে রুপালি কাজের সঙ্গে অভিজাত গয়না পরে তিনি নিজেকে সাজিয়েছেন একেবারে নতুন রূপে। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

মেকওভারের এই নতুন ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন— “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” মুহূর্তের মধ্যেই তার ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই ভক্তদের হাজারো লাইক, শেয়ার এবং মন্তব্যে সয়লাব হয়ে যায় তার পোস্ট।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় সফল জুটি বেঁধে কাজ করেছেন তিনি, যা ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় নায়ক-নায়িকা জুটির একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024