পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি তাদের জমির পুনর্মূল্যায়ন সম্পন্ন করেছে। পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির জমির মূল্য ৫৬ কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বেড়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ জমি পুনর্মূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে বলে জানা গেছে।
এর আগে সিভিও পেট্রোকেমিক্যালের ৯৫.৯০ শতাংশ জমির মূল্য ছিল ১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। পুনর্মূল্যায়নের পর জমিটির নতুন মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা।
এই মূল্যায়ন কাজ সম্পন্ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
বিশ্লেষকদের মতে, জমির এই নতুন মূল্যায়ন কোম্পানির আর্থিক অবস্থান ও সম্পদের শক্তি বাড়াবে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।