শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারস প্রোগ্রামে ৫৩ তরুণ গ্র্যাজুয়েট নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে
ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারস প্রোগ্রাম

ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারস প্রোগ্রামে ৫৩ তরুণ গ্র্যাজুয়েট নিয়োগ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের সিগনেচার অনবোর্ডিং প্রোগ্রাম ইয়াং লিডারস প্রোগ্রাম (ওয়াইএলপি)-এর আওতায় নতুন করে ৫৩ জন মেধাবী গ্র্যাজুয়েটকে নিয়োগ দিয়েছে। সদ্য স্নাতক সম্পন্ন করা এই তরুণরা এক বছরের জন্য ব্যাংকের বিভিন্ন বিভাগ ও ফাংশনে কাজ করার সুযোগ পাবেন।

শনিবার (২৩ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীরা ৩৬০-ডিগ্রি লার্নিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। এই অভিজ্ঞতা তাঁদেরকে উদ্ভাবন, পরিবর্তন এবং প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভবিষ্যতের ব্যাংকিং লিডার হিসেবে গড়ে তুলবে।

নিয়োগ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং সুশৃঙ্খল। এতে প্রার্থীদেরকে পাড়ি দিতে হয়েছে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, পারসোনালিটি প্রোফাইলিং এবং পেশাদারদের পরিচালনায় কম্পিটেন্সি-বেসড ইন্টারভিউর মতো ধাপ। ফলে নিশ্চিত হয়েছে সেরা ও সবচেয়ে উপযুক্ত প্রার্থীর নির্বাচন।

৭ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন ইয়াং লিডারদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন—
“আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নির্মাণ করবে এই তরুণ প্রজন্মের লিডাররা। তাঁদের উদ্ভাবনী চিন্তা, শক্তি এবং বড় স্বপ্ন আমাদের প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে আমরা তরুণ মেধাবীদের বিনিয়োগের মাধ্যমে এক প্রাণবন্ত ও অগ্রসর চিন্তার কর্মপরিবেশ তৈরি করবো।”

প্রোগ্রামের লার্নিং পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পর নতুন নিয়োগপ্রাপ্তরা তাঁদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ব্যাংকের বিভিন্ন বিভাগে স্থায়ী নিয়োগ পাবেন।

প্রতি বছরই ওয়াইএলপি বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ধীরে ধীরে এটি দেশের ব্যাংকিং ক্যারিয়ার শুরুর অন্যতম কাঙ্ক্ষিত সুযোগে পরিণত হয়েছে। এবারের নিয়োগ প্রমাণ করে যে ব্র্যাক ব্যাংক এক ট্যালেন্ট-চালিত প্রতিষ্ঠান, যেখানে লক্ষ্য ও কর্মদক্ষতার সমন্বয় ঘটানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024