শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শবনম ফারিয়া: বাংলাদেশে ক্ষমতায় আসলেই চুরি হবে, মত প্রকাশে সমান অধিকার নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৩ পড়া হয়েছে
শবনম ফারিয়া: বাংলাদেশে ক্ষমতায় আসলেই চুরি হবে, মত প্রকাশে সমান অধিকার নেই
শবনম ফারিয়া

শবনম ফারিয়া: বাংলাদেশে ক্ষমতায় আসলেই চুরি হবে, মত প্রকাশে সমান অধিকার নেই

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সরাসরি মন্তব্য করেছেন—বাংলাদেশে ক্ষমতায় যেই আসুক না কেন, তারা চুরি করবেই। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে দাউদ হাসান রনির সঙ্গে আলাপকালে এ বক্তব্য দেন তিনি।

ফারিয়া বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি শুধু চাই, যারা ক্ষমতায় আসবে তারা যেন রয়ে-সয়ে চুরি করে। কারণ একেবারে চুরি করবে না—এটা বাংলাদেশে সম্ভব নয়, আমাদের রক্তেই এটা নেই।”

তবে তিনি এটাও জানান, বর্তমানে আগের তুলনায় মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। যদিও তার মতে, এই স্বাধীনতা সবার জন্য সমানভাবে কার্যকর হয়নি। ফারিয়া বলেন, “মত প্রকাশের স্বাধীনতা যদি থাকে, তবে সবাইকেই কথা বলতে দিতে হবে। যে সরকার চলে গেছে তাদেরও মতামত প্রকাশ করতে দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু ওরা পারবে না—এটা তো ফেয়ার হলো না।”

‘মব কালচার’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শবনম ফারিয়া। তিনি বলেন, “সরকারের অনেক উদ্যোগ আমি প্রশংসা করি, তবে অনেক বিষয় আছে যা পছন্দ করি না। দেশে যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের তো সেই ক্ষমতা থাকার কথা। যেমন ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে পড়েনি।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024