শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রথমবার তিন দিনের ম্যাচে নামছেন জ্যোতিরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ পড়া হয়েছে

টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছর পরেও এখনও চার দিনের ম্যাচই খেলতে নামেনি মেয়েরা। তবে বিসিবি এবার মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) তিন দিনের ম্যাচের আয়োজন করেছে। আজ প্রথম ম্যাচ খেলতে নামছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এর আগে, ২০২৩ সালে প্রথমবারের মতো নারী বিসিএলে চার দলের অংশগ্রহণে দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনের ম্যাচের আয়োজন করা হচ্ছে।

জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার আহ্বান বিশপেরজাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার আহ্বান বিশপের
নারী ক্রিকেটের টেস্ট ফরম্যাটের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে বিসিবি এই উদ্যোগ নিয়েছে। বিসিএলের দ্বিতীয় আসরে চারটি দল—সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন—অংশগ্রহণ করবে। প্রতিটি দলেই রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে প্রতিশ্রুতিশীল তরুণ মুখ।

নারী ক্রিকেটারদের টেস্টের জন্য প্রস্তুত করতে প্রথম শ্রেণির অভিজ্ঞতা দেওয়া জরুরি। আর সে কারণেই বিসিবি এই তিন দিনের ম্যাচ আয়োজন করছে।

জাতীয় দলের কোচ নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতেজাতীয় দলের কোচ নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে
চার দলের স্কোয়াড:

সাউথ জোন:

রাবেয়া, শামীমা সুলতানা, বিথি পারভীন, রুবয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়েশা রহমান শুকতারা, রিপা রয়, সালতা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ জোহরা, লেকি চাকমা এবং প্রীতি দাস।

নর্থ জোন:

সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমীন সুলতানা, রিতু মনি, মিষ্টি রানী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাহেতা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।

সেন্ট্রাল জোন:

নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মৌমিতা হেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফওরা বেগম, লতা মন্ডল, শারমীন আক্তার, সূবর্ণা কর্মকার এবং সাদিয়া ইসলাম।

ইস্ট জোন:

ফাহিমা খাতুন, দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমীন আক্তার সুপ্তা, সুরিয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাকিবুন নাহার জেসমিন, তাজনেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি এবং আশরাফি ইয়াসমিন অর্থি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024