শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পল্লী সঞ্চয় ব্যাংক চেয়ারম্যান আবদুল খালেক: তিন বছরের জন্য নতুন দায়িত্বে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে
পল্লী সঞ্চয় ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আবদুল খালেক। তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার নিয়োগ চূড়ান্ত হয়।

মো. আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকা’র ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অর্জন রয়েছে। তিনি বেলজিয়ামের Antwerp ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, যুক্তরাষ্ট্রের Duke University এবং স্কটল্যান্ডের এডিনবরা থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের Bradford University থেকে Strengthening Program এ উচ্চতর প্রশিক্ষণ নেন।

ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক। নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পৃথিবীর নানা দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন, জাপানসহ আরও বহু দেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024