শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সংকটাপন্ন ব্যাংক: তৈরি পোশাক রপ্তানি খাতে তারল্য সংকট, বেতন অনিশ্চিত শ্রমিকদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে
সংকটাপন্ন ব্যাংক: তৈরি পোশাক রপ্তানি খাতে তারল্য সংকট, বেতন অনিশ্চিত শ্রমিকদের

সংকটাপন্ন ব্যাংক: তৈরি পোশাক রপ্তানি খাতে তারল্য সংকট, বেতন অনিশ্চিত শ্রমিকদের

দেশের তৈরি পোশাক খাত (RMG sector) মারাত্মক সমস্যার মুখে পড়েছে সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের কারণে। এসব ব্যাংকে তীব্র তারল্য সংকট তৈরি হওয়ায় রপ্তানি আয় (প্রত্যাবসিত রপ্তানি মূল্য) সময়মতো রপ্তানিকারকদের দিতে পারছে না তারা।

একই সঙ্গে নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সামর্থ্যও হারাচ্ছে। ফলে তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, আর্থিক ক্ষতি বাড়ছে এবং শ্রমিক বেতন-ভাতা প্রদানে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে এ সমস্যার কথা জানান বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। প্রতিনিধিদলে সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, ফাহিমা আক্তার ও এবিএম সামছুদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, রপ্তানি আয় ব্যাংকগুলোতে জমা হলেও তীব্র তারল্য সংকটের কারণে রপ্তানিকারকরা সময়মতো তাদের অর্থ পাচ্ছেন না। এমনকি নতুন এলসি খোলার ক্ষেত্রেও ব্যাংকগুলো অক্ষম। এর ফলে অনেক পোশাক কারখানায় শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিতে বিলম্ব হচ্ছে। এতে শ্রমিক অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলার জন্যও ঝুঁকিপূর্ণ।

তিনি আরও সতর্ক করে বলেন, এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বৈশ্বিক ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে, যা দেশের প্রধান রপ্তানি খাতের জন্য অশনি সংকেত।

বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, দ্রুত সমাধান না করলে অনেক কারখানা রুগ্ণ শিল্পে পরিণত হবে, বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবেন এবং দেশের রপ্তানি খাত ভয়াবহ সংকটে পড়বে।

গভর্নর আহসান এইচ মনসুর বিজিএমইএ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, আপাতত ব্যাংকগুলো যাতে গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করতে পারে সে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024