শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুহানা খান বড়পর্দায় বাবার সঙ্গে অভিষেক করছেন ‘কিং’ সিনেমায়, স্টাইলিশ লুকে ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৩৭ পড়া হয়েছে
সুহানা খান
সুহানা খান

সুহানা খান বড়পর্দায় বাবার সঙ্গে অভিষেক করছেন ‘কিং’ সিনেমায়, স্টাইলিশ লুকে ভাইরাল

বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক করেছিলেন। এবার তিনি বড়পর্দায় বাবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন ‘কিং’ সিনেমায়।

‘কিং’ সিনেমার শুরুতে পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে সিনেমার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।

সম্প্রতি সুহানা খান একটি অনুষ্ঠানে হলুদ রঙের ঝলমলে সাজে হাজির হয়েছিলেন। তার চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস। এই লুকে তিনি একেবারে নতুন ও স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন।

সুশৃঙ্খল সাজে উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুহানা। পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’ থেকে গান ‘বাদলি সি হাওয়া হ্যা’। ছবির ক্যাপশনে লিখেছেন— ‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’

এই পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। আরও মজার বিষয় হলো, শাহরুখ খান নিজেই ছবিতে মন্তব্য করেছেন— ‘য়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি’, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024