দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট) লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। তবে আশার কথা হলো—বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার লেনদেন শুরুর আড়াই ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১২টা ৩৬ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে।

এদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৬ পয়েন্টে। অপরদিকে, ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১১ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৭০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৬৪টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে সামগ্রিকভাবে সূচক সামান্য কমলেও ক্রেতাদের সক্রিয়তা বাড়ায় বেশিরভাগ কোম্পানির শেয়ারদর উর্ধ্বমুখী হয়েছে।