শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে
ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে নগদবিহীন বা ক্যাশলেস সমাজ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ব্যাংকিং খাতে লেনদেন ডিজিটালাইজেশনকে উৎসাহ দিতে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত “ক্যাশলেস বাংলাদেশ সামিট–২০২৫” এর প্রথম প্যানেল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে ডিজিটাল লেনদেনের মাধ্যমে একটি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে। তবে কাস্টমাররা লেনদেনের জন্য যে ফি দেন, সেটি সম্পর্কে অনেকে জানেন না। এ খরচের পরিমাণ উন্মুক্ত করার বিষয়ে আমরা কাজ করছি। পাশাপাশি প্রণোদনা দিয়ে ক্যাশলেস সমাজকে আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা আরও জানান, ডিজিটাল লেনদেন টেকসই করতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। নইলে অনেক প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারবে না।

এ সময় ‘নগদহীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ফিনটেকের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা এবং সেবা প্ল্যাটফর্মের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম।

আলোচনার সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সিসিও জিশান কিংশুক হক। প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ।

প্যানেল আলোচকরা বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে হবে। ব্যাংকিং ও আর্থিক খাতে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024