বরিশাল নগরীর অভিজাত হোটেল রোদেলা থেকে টিকটকার মাহিয়া মাহি এবং এক পুরুষ সঙ্গীকে কোতোয়ালি মডেল থানার পুলিশ আটক করেছে। এই ঘটনা প্রকাশের পর থেকে শহরজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে ২৭ আগস্ট, বুধবার দিবাগত রাতের দিকে, যখন থানার পুলিশ একটি নিয়মিত চেকিং অভিযানে হোটেল রোদেলা তে প্রবেশ করে। সেখানে পুলিশ একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে দেখতে পায়। তাদের সঙ্গে আরও একজন তরুণী ছিলেন, যাকে পুলিশ সহযোগী হিসেবে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। তারা ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিলেও বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই।”
এই ঘটনার পর হোটেল রোদেলার সামনে সংবাদকর্মীরা ছুটে আসেন। তাদের ক্যামেরা দেখে মাহি ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ আছে, মাহির সঙ্গীরা সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং কেউ কেউ ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন।
মাহিয়া মাহি ইতোমধ্যে টিকটকে বিতর্কিত কনটেন্ট তৈরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার অশ্লীল ও বিতর্কিত ভিডিও নেটিজেনদের রোষানলে পড়েছে। এবার হোটেল কাণ্ডের মাধ্যমে নতুন করে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়েছে।