বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রোইকোনোমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আখতার হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য শুধু মূল্যস্ফীতি কমানো নয়, বরং দীর্ঘমেয়াদে সেটিকে টেকসইভাবে ৩-৪ শতাংশে ধরে রাখা। এজন্য সুদহার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “শুধু দেশীয় সঞ্চয়ের ওপর নির্ভর করে বড় বিনিয়োগ সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। এজন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. আহমেদ আহসান। এছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) এবং ব্যবসায়ী নেতা হাবিবুল্লাহ এন. করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।