শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উপসচিব পদোন্নতি: ২৬৮ সরকারি কর্মকর্তাকে উন্নীত করল সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে
উপসচিব পদোন্নতি

উপসচিব পদোন্নতি: ২৬৮ সরকারি কর্মকর্তাকে উন্নীত করল সরকার

সরকার প্রশাসনের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, যারা বর্তমানে বিদেশে বাংলাদেশি মিশন ও দূতাবাসে কর্মরত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি এরই মধ্যে দফতর পরিবর্তন করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এছাড়া পদোন্নতির পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি বিরূপ তথ্য পাওয়া যায়, তবে প্রয়োজন অনুযায়ী এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে পারবেন। একই সঙ্গে ই-মেইল (sa1@mopa.gov.bd) মারফত অনলাইনেও দাখিল করা যাবে। সরকার জানিয়েছে, জনস্বার্থে জারীকৃত এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024