শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক্সিম ব্যাংক ২৬তম বার্ষিক সাধারণ সভা: ২০২৪ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে
এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ আগস্ট বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক খন্দকার মামুন এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, স্থিতিপত্র এবং লাভ-লোকসান হিসাব বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং তা অনুমোদন করা হয়। এক্সিম ব্যাংক আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

এজিএমে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, পরিচালনা কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024