শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ পড়া হয়েছে

সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীরা জানান, রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত চলন্ত একটি বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় চারজন‌। লুটপাট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায় ডাকাতরা।

আহত চার জনের মধ্যে শামীম হোসেনের অবস্থা গুরুতর। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ধরনের একটি খবর জানতে পেরেছি। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইন আনুযায়ী ব্যবস্থা গ্ৰহণ করা হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024