শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ পড়া হয়েছে
ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার ক্ষেত্রে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। এখন থেকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি বিদেশি সেবা প্রদানকারীর কাছে মূল্য পরিশোধ করতে পারবে। একইসঙ্গে বিদেশি ঠিকাদারের পক্ষে পারফরম্যান্স গ্যারান্টি বা বন্ড ইস্যুর ক্ষমতাও ব্যাংকগুলোর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ব্যান্ডউইথ সেবার অর্থ বিদেশে পাঠাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির কপি, বিটিআরসি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপত্র, কর কর্তৃপক্ষের ছাড়পত্র, ইনভয়েস এবং অর্থ প্রদানের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর ব্যাংকগুলো নিজেরাই অর্থ লেনদেন সম্পন্ন করবে এবং সেসব নথি সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের সময় প্রদর্শন করতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া সার্কুলারে উল্লেখ করা হয়, বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর সাধারণ অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো স্থানীয় রপ্তানিকারক বা সাব-কন্ট্রাক্টরের জন্য সরাসরি গ্যারান্টি দিতে পারবে। এতে কাজের গতি বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহও সহজতর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিদেশি ঠিকাদাররা প্রায়ই স্থানীয় সাব-কন্ট্রাক্টরের সহায়তা নেন। আগে তাদের জন্য গ্যারান্টি দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এখন সরাসরি ব্যাংক থেকে গ্যারান্টি নেওয়া যাবে, এতে কাজের দক্ষতা বাড়বে।

এছাড়া, ভুল বা অতিরিক্ত অর্থ প্রেরণ হলে তা দ্রুত ফেরত আনার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে অঙ্গীকারনামা দিতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধ অনেক সহজ হবে। অনুমোদনের জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, এতে সময় সাশ্রয় হবে এবং বৈদেশিক লেনদেন আরও গতিশীল হবে।

প্রসঙ্গত, ব্যান্ডউইথ হলো একক সময়ে একটি কম্পিউটার থেকে আরেকটিতে যত তথ্য প্রবাহিত হয়, তার মাপ। এর একক হলো বিপিএস (বিট পার সেকেন্ড)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024