শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে অনেকেই ভাবেন— তাঁর সৌন্দর্যচর্চা নিশ্চয়ই নামি-দামি প্রসাধনী আর জটিল রুটিনে ভরপুর। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন তিনি নিজেই। বরং সারা জানালেন, উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের রহস্য লুকিয়ে আছে সহজ কিছু অভ্যাস আর নিয়মিত যত্নে।
বায়োমেডিকেল সায়েন্সে পড়াশোনা করা সারা সবকিছুতেই বিজ্ঞানের ওপর ভরসা রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নয়, বরং গবেষণা ও জ্ঞানকে কাজে লাগিয়েই তিনি নিজের স্কিনকেয়ার সাজান। তাঁর মতে, দামি প্রসাধনী নয়, বরং ধারাবাহিক যত্ন আর স্বাস্থ্যকর লাইফস্টাইলই আসল।
সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, প্রতিদিনের যত্নে তিনি কয়েকটি বেসিক ধাপই মেনে চলেন। মুখ পরিষ্কার করা, হালকা টোনার বা সিরাম ব্যবহার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন— এই চারটি ধাপই তাঁর প্রতিদিনের রুটিনে বাধ্যতামূলক। মাঝে মাঝে তিনি হালকা অ্যাসিড পিল ব্যবহার করেন মৃত কোষ দূর করতে, তবে তা নিয়মিত নয়।
সারা আরও বলেন, ত্বকের প্রকৃত পরিবর্তন আসে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরণ থেকে। তিনি দুগ্ধজাত খাবার ও অতিরিক্ত মিষ্টি কম খাওয়ার পরামর্শ দেন। শরীর আর্দ্র রাখতে প্রচুর পানি পান করেন এবং প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করেন। তাঁর মতে, এগুলোই ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখে।
সবশেষে সারা টেন্ডুলকার জানান, প্রসাধনীতে নয়, বরং সহজ নিয়ম ও স্বাস্থ্যকর জীবনযাপনে লুকিয়ে আছে তাঁর সৌন্দর্যের রহস্য। ধারাবাহিক যত্ন আর সঠিক অভ্যাসই তাঁকে আলাদা করে তুলেছে।