শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সংস্কার প্রক্রিয়া: রেহমান সোবহান জানালেন অন্তর্বর্তী সরকারের সময় সীমিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে
সংস্কার প্রক্রিয়া: রেহমান সোবহান জানালেন অন্তর্বর্তী সরকারের সময় সীমিত

সংস্কার প্রক্রিয়া: রেহমান সোবহান জানালেন অন্তর্বর্তী সরকারের সময় সীমিত

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে সংস্কারের জন্য গ্রহণযোগ্য ও কার্যকর পদ্ধতি তৈরি হয়নি। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ছয় মাসও বাকি নেই, কিন্তু প্রক্রিয়া এখনও শেষ না হলে সংস্কার কার্যকর হবে কীভাবে, তা বোঝা যায় না। কী কী সংস্কার করা হবে, তা এখনও আমরা জানি না।’

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেহমান সোবহান এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

রেহমান সোবহান বলেন, “একটি লিখিত নথিতে ৩০টি দল স্বাক্ষর দিলেই সংস্কার বাস্তবায়ন হয় না। এগুলো কার্যকর করতে নির্বাহী আদেশ, অধ্যাদেশ এবং নির্দিষ্ট বাজেট প্রয়োজন। কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু কীভাবে সংস্কার করা হবে, তা এখনও স্পষ্ট নয়।”

তিনি আরও বলেন, “সংসদে বিশদ আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম পাস হওয়া উচিত। কিন্তু এত বছরেও সেই সংস্কারের প্রক্রিয়া চালু হয়নি। নাগরিক সমাজের কাজ শুধুমাত্র কাগজপত্র তৈরি করা নয়; তাদের নিয়মিত প্রশ্ন তোলা উচিত ছিল। এখন কি আমরা প্রাতিষ্ঠানিকভাবে একত্রিত হয়ে কাজ করতে পারব?”

সুশীল সমাজের ভূমিকা নিয়ে রেহমান সোবহান মন্তব্য করেন, যদি তারা শুধু সেমিনার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং বাস্তব উদ্যোগ নেয়, তবে এটি জনগণের জন্য অনেক বেশি কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024