শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এএমএল সচেতনতা ক্যাম্পেইনের সাফল্য উদযাপন করল ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে
এএমএল সচেতনতা ক্যাম্পেইনের সাফল্য উদযাপন করল ব্র্যাক ব্যাংক

এএমএল সচেতনতা ক্যাম্পেইনের সাফল্য উদযাপন করল ব্র্যাক ব্যাংক

দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’-এর সফলতা উদযাপন করতে ব্র্যাক ব্যাংক চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা প্রদান করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

১০ আগস্ট ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১১ জন সহকর্মীকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন ব্রাঞ্চ ভিত্তিক কার্যক্রম থেকে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকের ডিসট্রিবিউশন নেটওয়ার্ককেও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, “এএমএল কমপ্লায়েন্স ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষা করে এবং গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করে। ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টা যেসব সহকর্মী প্রদর্শন করেছেন, তারা নৈতিক ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মূল্যবোধকে তুলে ধরেছেন।”

‘বৈধ লেনদেনে সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্য নিয়ে ২০ জুলাই ২০২৫ থেকে শুরু হওয়া এএমএল সচেতনতা ক্যাম্পেইনে ব্যাংকের ২,৬০০-এরও বেশি কর্মী অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়া, দেশব্যাপী কনফারেন্স, ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রম এবং কুইজের মাধ্যমে ৯০ লাখেরও বেশি মানুষের কাছে ক্যাম্পেইনের বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে এএমএল সচেতনতায় শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে এবং দেশব্যাপী কমপ্লায়েন্স কালচার ও নৈতিক, দায়িত্বশীল ব্যাংকিং চর্চা প্রসারের প্রতিশ্রুতি দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024