শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিসিবি নির্বাচন ২০২৫: সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে
বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি নির্বাচন ২০২৫: সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। পূর্বে নির্বাচনে না যাওয়ার কথা জানালেও এবার তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। আমরা সঠিকভাবে নির্বাচন আয়োজন করার চেষ্টা করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালক নির্বাচিত হন। সেখানে আমি নির্বাচিত হওয়ার চেষ্টা করবো এবং ভবিষ্যতে সুযোগ পেলেই দেশের জন্য আরও কাজ করব।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ২ জন পরিচালক। পরে এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচিত হন।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবি ভার্চুয়াল সভায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সভায় জানা যায়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024