শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফাতেমা জহির মজুমদার বেএ-লিজিং এন্ড ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে
ফাতেমা জহির মজুমদার বেএ-লিজিং এন্ড ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত

ফাতেমা জহির মজুমদার বেএ-লিজিং এন্ড ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেএ-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ২২২তম সভা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফাতেমা জহির মজুমদার-কে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম ফাতেমার নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আগামী নির্ধারিত কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ফাতেমা জহির মজুমদার পূর্বে বেএ-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন প্রগতিশীল নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

শিক্ষাজীবনে ফাতেমা ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে আইন বিষয়েও অধ্যয়ন করেছেন। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তিনি গুলশান লেডিস ক্লাব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ করছেন এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024