শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত রাশিয়ার তেল বিশেষ ছাড়ে কিনবে, মার্কিন চাপের মাঝেও নয়াদিল্লির সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে
ভারত রাশিয়ার তেল বিশেষ ছাড়ে কিনবে, মার্কিন চাপের মাঝেও নয়াদিল্লির সিদ্ধান্ত

ভারত রাশিয়ার তেল বিশেষ ছাড়ে কিনবে, মার্কিন চাপের মাঝেও নয়াদিল্লির সিদ্ধান্ত

রাশিয়া ভারতের জন্য বিশেষ ছাড় প্রস্তাব করেছে রুশ উরালস গ্রেড তেল ক্রয়ে, যা সেপ্টেম্বরের শেষ ও অক্টোবর মাসে ব্যারেলপ্রতি ৩ থেকে ৪ ডলার কম দামে কিনতে পারবে নয়াদিল্লি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

আগস্টের শুরুর দিকে মার্কিন চাপের কারণে ভারত রাশিয়ার তেল আমদানিতে সাময়িক বিরতি দিয়েছিল, তবে ভারতীয় রিফাইনারিগুলো আমদানি অব্যাহত রেখেছে। গত সপ্তাহে রাশিয়ার উরালস ক্রুড তেলের জন্য প্রতি ব্যারেলে আড়াই ডলার ছাড় প্রস্তাব করা হয়েছে, যা জুলাইয়ে ছিল মাত্র এক ডলার। অন্যদিকে, মার্কিন ক্রুড তেলের দাম রিফাইনারিদের কাছে প্রায় তিন ডলার বেশি।

রাশিয়ার তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগে ভারতের ওপর মার্কিন শুল্ক বাড়ানো হয়। তবে ভারত এখনো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। বরং ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবের কারণে দিল্লি-মস্কো-বেইজিং সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

সম্প্রতি চীনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দিল্লি-মস্কোর বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউজের উপদেষ্টা পিটার নাভারো বলেন, ইউক্রেনে আগ্রাসনের আগে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কম ছিল। তবে এখন রুশ ছাড় প্রাপ্ত তেল কিনে ভারত তা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কাছে বেশি দামে বিক্রি করছে। জবাবে ভারত জানিয়েছে, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই এবং মার্কিন পক্ষ থেকেও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024