শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অপু বিশ্বাসের বিএনপিতে হাজিরা: শোবিজ ও রাজনীতিতে নতুন বিতর্ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
অপু বিশ্বাসের বিএনপিতে হাজিরা: শোবিজ ও রাজনীতিতে নতুন বিতর্ক

অপু বিশ্বাসের বিএনপিতে হাজিরা: শোবিজ ও রাজনীতিতে নতুন বিতর্ক

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিত হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শোবিজ ও রাজনৈতিক মহলে চরম আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি সহ অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন।

ঘটনার পর চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসে সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করা হয়নি, তবে অনুরাগীরা মন্তব্যে সেই নাম প্রকাশ করেছেন।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেনও।

অপু বিশ্বাস আগে নির্বাচনী প্রচারণায় নিয়মিতভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করতেন, তাই এই হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024