শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৬৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে
ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৬৪

ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৬৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুইজনের একজন ৫২ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৪২ বছর বয়সী নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন রোগী। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ভর্তি হয়েছেন ৭৬ জন, ঢাকা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২০ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। এর মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী।

এ ছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ১৫৩ জন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা ছাড়া বিকল্প নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024