শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুর্নীতি দমন কমিশন: ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের উপপরিচালক বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশন: ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের উপপরিচালক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন: ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের উপপরিচালক বরখাস্ত

দুর্নীতি, ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুর্নীতি দমন কমিশন: ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের উপপরিচালক বরখাস্ত

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে— মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, তদন্ত কার্য থেকে দায়মুক্তির শর্তে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ, এসেন্সিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১০ কোটি টাকা ঘুষ নেওয়া এবং নিজ, স্ত্রী ও মায়ের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন।

অভিযোগ অনুযায়ী, শুধু ঢাকার গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা এবং জামালপুরের সরিষাবাড়িতেই তার প্রায় ১৫০ কোটি টাকার সম্পদ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ আগস্ট কমিশনের ২০/২০২৫ নম্বর সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) বিধি অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024