শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পারসা ইভানা শাড়ি লুকে নেটিজেনদের মন জয় করলেন | নতুন ছবি ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে
পারসা ইভানা শাড়ি লুকে নেটিজেনদের মন জয় করলেন | নতুন ছবি ভাইরাল

পারসা ইভানা শাড়ি লুকে নেটিজেনদের মন জয় করলেন | নতুন ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ভিন্নধর্মী অভিনয় ও প্রতিটি চরিত্রকে বাস্তবভাবে ফুটিয়ে তোলার জন্য দর্শকদের মাঝে সমাদৃত হয়েছেন তিনি। তার ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’-এর মতো নাটকগুলোও দর্শকপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পারসা ইভানা। সম্প্রতি তিনি খয়েরি রঙের শাড়ি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কাড়ে। ছবিতে দেখা যায়, খোলা চুলে, মিষ্টি হাসি মুখে গালে হাত রেখে সোফায় বসে আছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পারসা লিখেছেন— “তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।”

এমন পোস্টে নেটিজেনরা প্রশংসার ঝড় তুলেছেন। একজন মন্তব্য করেছেন— “শাড়িতেই আপনাকে সবচেয়ে সুন্দর লাগে।” আরেকজন লিখেছেন— “প্রিয় অভিনেত্রী, আপনাকে সত্যিই দারুণ মানিয়েছে।”

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পারসা ইভানা একজন দক্ষ নৃত্যশিল্পীও। ২০১৪ সালে তিনি ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর থেকে নাটক, নাচ এবং মডেলিং— সব জায়গাতেই নিজের স্বকীয়তা প্রমাণ করে চলেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024