শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আলিবাবা.কম টেক্সটেক বাংলাদেশ এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে, স্থানীয় এসএমইদের রপ্তানি সহায়তা দেবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে
আলিবাবা.কম টেক্সটেক বাংলাদেশ এক্সপো ২০২৫

আলিবাবা.কম টেক্সটেক বাংলাদেশ এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে, স্থানীয় এসএমইদের রপ্তানি সহায়তা দেবে

বিশ্বের শীর্ষস্থানীয় বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা.কম আসছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য ২৪তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫-এ অংশ নিতে যাচ্ছে। রাজধানীর হল-বি-তে স্টল নং বিটি১৭ই ও বিটি১৭এফ-এ উপস্থিত থাকবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আলিবাবা.কম।

বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে বিক্রয় সুযোগ করে দিতে তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে টেক্সটাইল, পাট ও হস্তশিল্প খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য আলিবাবা.কম সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা দেবে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ব্যবসায়ীদের সংযুক্ত করছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সমাধানের মাধ্যমে পণ্য সংগ্রহ, সরবরাহকারী যাচাই, অনলাইন অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও বিক্রয়োত্তর সহায়তা প্রদান করে আসছে।

আলিবাবা.কম-এর হেড অব গ্লোবাল পটেনশিয়াল কান্ট্রিজ ফনসেল ল্যান বলেন,
“বাংলাদেশি এসএমইগুলোর জন্য বিশ্ব টেক্সটাইল ও হস্তশিল্প খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য হলো এই এক্সপোর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযুক্ত করা এবং রপ্তানির উপযোগী করে তোলা।”

টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম, যেখানে সুতা, কাপড়, ট্রিমস ও আনুষঙ্গিক পণ্যের উদ্ভাবন প্রদর্শিত হয়। দুই দশকেরও বেশি সময় ধরে এটি টেক্সটাইল খাতের নেটওয়ার্কিং, পণ্য সংগ্রহ ও ব্যবসা উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আলিবাবা.কম-এর স্টলে উদ্যোক্তারা এআই-ভিত্তিক পণ্য অপ্টিমাইজেশন, বিপণন কৌশল এবং রপ্তানি বৃদ্ধির বিভিন্ন পরামর্শ পাবেন, যা তাদের আন্তর্জাতিক বাজারে আত্মবিশ্বাসী করে তুলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024