বলিউড অভিনেত্রী ও নেটপ্রভাবী উরফি জাভেদ সম্প্রতি সামাজিক মাধ্যমে হুমকির মুখে পড়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, কেউ তার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করার চেষ্টা করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর উরফি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, তিনি এবং তার পরিবার এ ঘটনায় অস্বস্তিতে পড়েছেন।
উরফি জানান, হুমকিদাতা কিছু ছবি ইতিমধ্যেই বিকৃতভাবে ফাঁসও করেছে। প্রযুক্তির এমন ব্যবহার দেখে তিনি অবাক হয়েছেন। তিনি আরও বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না, প্রযুক্তির মাধ্যমে কিছু মানুষ কী কী করতে পারে। আমি এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।”
অভিনেত্রী সমাজের অন্যান্য নারীদেরও হুঁশিয়ারি দিয়েছেন—যদি কেউ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, ভয় পাবেন না। সরাসরি অভিযোগ দায়ের করুন। উরফি বলেন, “আমরা কোনো সমস্যার কারণ নই। এই মানুষগুলোই সমাজের কলঙ্ক।”
এর আগে উরফি হেনস্তার শিকার হয়েছেন এবং ১৫ বছরের এক কিশোরের সঙ্গে ঘটে যাওয়া অস্বস্তিকর ঘটনার কথাও প্রকাশ্যে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে উরফি বারবার স্পষ্ট মন্তব্য করে নারীদের নিজের অবস্থান রক্ষা করার জন্য উদাহরণ স্থাপন করেছেন।