শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট একক আবাসন মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট (কেজিআরই) এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একক আবাসন মেলা ২০২৪ এর সফল উদ্বোধন ঘোষণা করেছে। মেলাটি কৃষিবিদ গ্রুপের হেড অফিসে উদ্বোধন করা হয়েছে যা চলবে ১ থেকে ৭ ডিসেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ, ড. মোঃ আলমগীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ; এ.বি.এম. সালাহউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড; মোঃ আলিকরিম বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এবং মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, কৃষিবিদ সি প্যালেস। এছাড়া, গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং হেড মোঃ আরিফ খান এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রুপের অন্যান্য অংগ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

একক আবাসন মেলায় ঢাকায় প্লট, ফ্ল্যাট এবং কুয়াকাটার প্রথম ফাইভ স্টার হোটেল শেয়ার, যে কোন একটি বুকিং দিয়ে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান গ্রাহকরা জিতে নিতে পারেন কক্সবাজারে ২ রাত ৩ দিনের কাপল ট্রিপের সুবর্ণ সুযোগ। এছাড়াও মেলায় থাকছে প্লট, ফ্ল্যাট এবং পাঁচ-তারকা হোটেল শেয়ারে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার। অতিথিরা এখানে বিশেষ অফারের সুযোগ, রিয়েল এস্টেট এক্সপার্টদের পরামর্শ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের মান, উদ্ভাবন এবং সেবা গ্রহনের সুযোগ পাবেন।

এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024