শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মোনালি ঠাকুর-মাইক রিখটারের সম্পর্ক: নয় বছরের দাম্পত্য ভাঙনের গুঞ্জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ পড়া হয়েছে
মোনালি ঠাকুর-মাইক রিখটারের সম্পর্ক: নয় বছরের দাম্পত্য ভাঙনের গুঞ্জন

মোনালি ঠাকুর-মাইক রিখটারের সম্পর্ক: নয় বছরের দাম্পত্য ভাঙনের গুঞ্জন

সুইজারল্যান্ডে এক রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটারের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে ২০১৭ সালে বিয়ে—সবকিছু যেন ছিল রূপকথার মতো। তবে সম্প্রতি খবর এসেছে, তাদের নয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। যদিও মোনালি ও মাইক এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

সম্প্রতি মোনালির ইনস্টাগ্রাম স্টোরি নতুন জল্পনা তৈরি করেছে। একটি প্রতীকী ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘কারণ’। ভিডিওতে শ্বাসরোধের দৃশ্য থাকায় অনেক ভক্ত মনে করছেন, সম্পর্ক ভাঙার পেছনে মানসিক বা শারীরিক কষ্ট থাকতে পারে।

মোনালি নিজের নতুন মিউজিক ভিডিও ‘এক বার ফির’-কে জীবনের সবচেয়ে ব্যক্তিগত গান হিসেবে আখ্যা দিয়েছেন। গানের ভিজ্যুয়ালেও সম্পর্কের টানাপোড়েনের আবহ ফুটে উঠেছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোনালি ও মাইকের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে, বছরের পর বছর নানা ঘটনার কারণে তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এখন তারা দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না।

একই সঙ্গে মোনালি ইতিমধ্যেই মাইককে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। ঘনিষ্ঠজনের মন্তব্য, ‘এটি সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। সম্ভবত তারা সম্পর্কের অবস্থা প্রকাশ করার সঠিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024