শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে চট্রগ্রামে স্টুডেন্ট এজেন্সী নাইট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ পড়া হয়েছে

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক সম্প্রতি চট্রগ্রামের আগ্রাবাদ হোটেলে একটি স্টুডেন্ট এজেন্সী নাইটের আয়োজন করেছে। বিদেশে শিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও এ ব্যাপারে সহায়তাকারী শীর্ষস্থানীয় এডুকেশন এজেন্সীগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং আর্থিক সল্যুশন বিষয়ে ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধিরা বিশদভাবে ব্যাখ্যা করেন। প্রায় ১০০ স্টুডেন্ট এজেন্সীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংকের স্টুডেন্ট ফাইল সেবা বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এবং সেবা প্রাপ্তিকে সহজতর করার লক্ষ্যে, ব্যাংকের ৮৫টি শাখার মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইবিএল ব্রাঞ্চ এরিয়া হেড চট্রগ্রাম মেসবাহ উদ্দীন আহমেদ, ব্যাংকেশিউরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার মোঃ খায়রুল হাসান; এফএসিডি-সিএবি চট্রগ্রাম অঞ্চলের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট কাজী মোঃ আব্দুর রহমান এবং এস. এম. ইকবাল জামিল, সেক্রেটারি এ. কে. এম. নুরুল বাশার ভূঁইয়া প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024