শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খেলাপি ঋণ বেড়ে দাঁড়াতে পারে ৬ লাখ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ পড়া হয়েছে
খেলাপি ঋণ বেড়ে দাঁড়াতে পারে ৬ লাখ কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে দাঁড়াতে পারে ৬ লাখ কোটি টাকা

বাংলাদেশের ব্যাংক খাতে আবারও বাড়ছে খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষত রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের অবস্থাই সবচেয়ে নাজুক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরেনসিক অডিটের মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসায় এর অঙ্ক দ্রুত বাড়ছে। অনেক শিল্প মালিকের বিদেশে পালিয়ে যাওয়া, কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং রাজনৈতিক প্রভাবে অনিয়মিত ঋণ বিতরণের প্রভাবও খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ১৫ বছর পর সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধু মার্চ থেকে জুন—এই তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ১০ হাজার ৯৪ কোটি টাকা। আর এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৬ কোটি টাকা, ফলে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা।

এর মধ্যে শুধু চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ৬ মাসে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে জুনে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৬২ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক প্রভাবে অনিয়মিত ঋণ বিতরণই এই ভয়াবহ পরিস্থিতির বড় কারণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024