বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের অফিসে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় ফুলটাইম ভিত্তিতে কাজ করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর ২০২৫।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি
প্রয়োজনীয় দক্ষতা:
এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক
আর্থিক সফটওয়্যার (ট্যালি) ও ইন্টারনেট টুল ব্যবহারে দক্ষতা
বাংলাদেশ কর এবং ভ্যাট বিধি সম্পর্কে ভালো জ্ঞান
বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা
ভালো টাইপিং দক্ষতা
অভিজ্ঞতা:
কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
কর্মস্থল: ঢাকা
বেতন: ৮০,০০০ টাকা (মাসিক)
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৫