শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিটিসিএল নিয়োগ ২০২৫, সহকারী ব্যবস্থাপক পদে ৯২ জনের চাকরির সুযোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ পড়া হয়েছে
বিটিসিএল নিয়োগ ২০২৫, সহকারী ব্যবস্থাপক পদে ৯২ জনের চাকরির সুযোগ

বিটিসিএল নিয়োগ ২০২৫, সহকারী ব্যবস্থাপক পদে ৯২ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ‘সহকারী ব্যবস্থাপক (কারিগরি)’ পদে মোট ৯২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের তথ্য

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

  • পদ: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

  • পদসংখ্যা: ৯২ জন

  • চাকরির ধরন: স্থায়ী

  • কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বয়সসীমা

২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তবে বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া ও ফি

  • আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে: btcl.teletalk.com.bd

  • পরীক্ষার ফি বাবদ ২৩০ টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।

  • আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন সময়সীমা

  • আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা

  • শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024