মানুষ এখন রোদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেক বেশি সচেতন। একসময় রোদ থেকে বাঁচতে ছাতা ছিল একমাত্র ভরসা, কিন্তু বর্তমানে অতিবেগুনী (UV) রশ্মির কারণে সৃষ্ট ডার্ক স্পট, হাইপারপিগমেন্টেশন, বয়সের ছাপ এমনকি ক্যানসারের ঝুঁকি এড়াতে সবাই ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন।
এই প্রেক্ষাপটে ৮ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী আয়োজন— ‘রোদBLOCK উৎসব’। গ্লো অ্যান্ড লাভলীর নতুন ব্রাইট UV DUO সানস্ক্রিন বাজারজাত করার উপলক্ষে আয়োজিত এই উৎসবে অংশ নেন সারা দেশ থেকে আসা ৫০ জনেরও বেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
উৎসবের শুরুতেই ইনফ্লুয়েন্সাররা বলেন, বাংলাদেশে রোদের তীব্রতা অনেক বেশি হওয়ায় সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য। কিন্তু এতদিন মানসম্পন্ন ও সাশ্রয়ী সানস্ক্রিনের অভাব ছিল। গ্লো অ্যান্ড লাভলীর নতুন ব্রাইট UV DUO সানস্ক্রিন সেই শূন্যতা পূরণ করবে এবং বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
একজন ইনফ্লুয়েন্সার জানান, বাংলাদেশে অনেকেই বিদেশি ব্র্যান্ডের দামি সানস্ক্রিন ব্যবহার করেন, যা সবার নাগালের মধ্যে থাকে না। আবার নকল ও নিম্নমানের পণ্য কিনে অনেকেই প্রতারিত হন। তাই বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে গ্লো অ্যান্ড লাভলীর সানস্ক্রিন গ্রাহকদের জন্য নিরাপদ সমাধান হয়ে উঠবে।
ব্রাইট UV DUO সানস্ক্রিনের বিশেষত্ব
ত্বকে কোনো হোয়াইট কাস্ট বা সাদাটে ছোপ পড়ে না
একেবারেই নন-স্টিকি ও হালকা
SPF 30 ও SPF 50— দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়
সহজে ব্যবহারযোগ্য এবং প্রতিদিনের জন্য উপযোগী
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গেম শো, নেইল আর্ট, ‘নিজের SPF জানুন’ বুথ, ফ্যান আর্টের সুযোগসহ নানা ইন্টারঅ্যাক্টিভ আয়োজন। সবচেয়ে বেশি সাড়া ফেলে “Know Your SPF” বুথ, যেখানে অংশগ্রহণকারীরা UV-রে টেস্টের মাধ্যমে দেখতে পান সানস্ক্রিন কিভাবে ত্বকে সমানভাবে বসে।
ইনফ্লুয়েন্সাররা জানান, এই অভিজ্ঞতার মাধ্যমে তারা শুধু সানস্ক্রিনের সঠিক ব্যবহারই শিখেননি, বরং ত্বকের সুরক্ষায় সচেতন হওয়ার নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। অনুষ্ঠান শেষে তারা বলেন, নিজেদের ফলোয়ারদের মধ্যেও এই সচেতনতা ছড়িয়ে দিতে চান, যাতে সবার মাঝে সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা বাড়ে।