শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শ্রীলেখা মিত্র নিরাপত্তা: বয়কট পোস্টার সরানোর নির্দেশ দিল আদালত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে
শ্রীলেখা মিত্র নিরাপত্তা: বয়কট পোস্টার সরানোর নির্দেশ দিল আদালত

শ্রীলেখা মিত্র নিরাপত্তা: বয়কট পোস্টার সরানোর নির্দেশ দিল আদালত

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও আলোচনায়। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে সরব থাকার কারণে তিনি বহুবার সমালোচিত হয়েছেন, এমনকি অনেকের চোখে ‘চক্ষুশূল’ হয়ে উঠেছেন। এবার তাকে সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়ে পোস্টার সাঁটানো হলো তার নিজের বাড়ির আশপাশে।

শ্রীলেখা মিত্র শাসক দলের নেতাদের দুর্নীতি, শিক্ষক চাকরি বাতিল কিংবা আরজি করের নির্যাতিতার পক্ষে রাস্তায় দাঁড়ানোসহ নানা ইস্যুতে প্রতিবাদ করেছেন। এর জেরেই সম্প্রতি বাড়ির বাইরে দেখা যায় ‘শ্রীলেখাকে বয়কট করুন’ লেখা পোস্টার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা অভিযোগ করেন, এসব পোস্টার সরাতে পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আদালত এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে।

বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, শ্রীলেখার বাড়ির সামনে থেকে সব বিতর্কিত ও অসম্মানজনক পোস্টার সরাতে হবে। একইসঙ্গে স্থানীয় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা ট্রোলের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বর মাসে।

প্রসঙ্গত, ৯ আগস্ট শ্রীলেখা অভয়া নামের এক নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে রাস্তায় প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ওই ঘটনার পরপরই তিনি ট্রোলিংয়ের শিকার হন এবং এর কিছুদিন পর বাড়ির সামনে পোস্টারে তাকে বয়কটের ডাক দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024