দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) লেনদেন মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে। শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩.৩০ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ৫,৫০১ পয়েন্টে।
অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৭.৯৭ পয়েন্ট এবং অবস্থান করছে ১,১৯৩ পয়েন্টে। আর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৬.৭৬ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২,১৪৫ পয়েন্টে।
আলোচ্য সময়ে মোট লেনদেনের পরিমাণ হয়েছে ২০৯ কোটি ৪২ লাখ টাকা। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারদর।