শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাদপন্থি বিদেশি মুসল্লিদের ওপর হামলার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তাবলিগ জামাতের (সাদপন্থি) নয় বিদেশি ও দুজন বাংলাদেশি নাগরিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার উপজেলার সোনারং মাঠে জুবায়েরপন্থি অনুসারীরা টঙ্গী ইজতেমা মাঠে সংঘটিত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করে।

এ সময় তারা টঙ্গীবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনে থাকা একটি মসজিদে তাবলিগ জামাত (সাদপন্থি) নয় ইন্দোনেশিয়ান নাগরিক ও দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান পান। পরে তারা তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার উদ্দেশে রওনা হলে খবর পেয়ে পুলিশ ১১ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়।

বিদেশি ইন্দোনেশিয়ান নাগরীকরা হলেন- কসোয়ারা, জেনি চাহিয়া, আইয়ান গিম্ধি, আরেফিন, আবু সালাম, ইসমাইল, মাওলানা এহসান, খাইরুল আজমী, ওয়াহিদ হাসিম এবং বাংলাদেশী নাগরিক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনামুল হক ও বরগুনা জেলার জসিম উদ্দিন।

টঙ্গীবাড়ী থানার এসআই রনি জানান, বিদেশি নাগরিকদের পুলিশি হেফাজতে নিয়ে তাদের নিরাপদ জায়গায় দিয়ে আসা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024