শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নেপালে তিন নতুন মন্ত্রীর শপথ, মন্ত্রিসভা সম্প্রসারিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে
নেপালে তিন নতুন মন্ত্রীর শপথ, মন্ত্রিসভা সম্প্রসারিত

নেপালে তিন নতুন মন্ত্রীর শপথ, মন্ত্রিসভা সম্প্রসারিত

নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিন নতুন মন্ত্রী শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাদের শপথবাক্য পাঠ করান।

সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা হলেন—

  • রামেশ্বর প্রসাদ খানাল – অর্থমন্ত্রী

  • কুলমান ঘিসিং – জ্বালানি, পানি সম্পদ ও সেচ; ভৌত অবকাঠামো, পরিবহন এবং নগর উন্নয়নমন্ত্রী

  • ওম প্রকাশ – স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী

এদিকে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিজ দায়িত্বে রেখেছেন শিল্প, বাণিজ্য ও সরবরাহ, পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিন মন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024