শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোনালী লাইফ-মিলভিক চুক্তি: গ্রাহকরা টেলিমেডিসিন ও ডিজিটাল বীমা সুবিধা পাবেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ পড়া হয়েছে
সোনালী লাইফ-মিলভিক চুক্তি: গ্রাহকরা টেলিমেডিসিন ও ডিজিটাল বীমা সুবিধা পাবেন

সোনালী লাইফ-মিলভিক চুক্তি: গ্রাহকরা টেলিমেডিসিন ও ডিজিটাল বীমা সুবিধা পাবেন

বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি সোমবার (১৫ সেপ্টেম্বর) সোনালী লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে সম্পন্ন হয়।

সোনালী লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, আর মিলভিক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন। অনুষ্ঠানে সোনালী লাইফ ও মিলভিকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিকের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, মিলভিক বাংলাদেশ সোনালী লাইফের বিভিন্ন জীবন বীমা পরিকল্পনা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজলভ্যভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসাথে সহজে পাবেন। এটি আমাদের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকরা মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য বীমা সুবিধা দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024