শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাফার্জকে আরও ৫ বছর গ্যাস দেবে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ পড়া হয়েছে

লাফার্জ হোলসিম বাংলাদেশ’র সঙ্গে ‘গ্যাসবিক্রয় চুক্তি’ নবায়ন করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আগামী ২০২৬ সালের ১৭ জানুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই নবায়ন হচ্ছে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে’র (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফ খান, লাফার্জ হোলসিমের চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী প্রমুখ।

চুক্তির আওতায় সরবরাহকৃত গ্যাস লাফার্জ হোলসিমের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টে ব্যবহার হবে। এই প্ল্যান্ট দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ প্রকল্প, যেখানে ক্লিংকার, সিমেন্ট ও অ্যাগ্রিগেটস উৎপাদন করা হয়। এই পণ্য উৎপাদনের জন্য ভারতের মেঘালয়ে অবস্থিত কোম্পানির নিজস্ব খনি থেকে ১৭ কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে চুনাপাথর আমদানি করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024