শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইলিশ রপ্তানি: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে
ইলিশ রপ্তানি: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

ইলিশ রপ্তানি: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এ জন্য দেশের মোট ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।

চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রসঙ্গত, গত বছর প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়েছিল। এবারের অনুমোদিত পরিমাণ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।

রপ্তানির সময়সীমা ও শর্তাবলি

  • প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে।

  • অনুমোদিত পরিমাণের বাইরে রপ্তানি করা যাবে না।

  • অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়।

  • শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালানের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।

  • প্রয়োজনে সরকার যেকোনো সময় অনুমতি বাতিল করতে পারবে।

অনুমোদন পাওয়া কিছু প্রতিষ্ঠান

খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান, মাশফি অ্যান্ড ব্রাদার্স, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস, আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, রহমান ইমপেক্স, মোহাতাব অ্যান্ড সন্স, ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ, বিডিএস করপোরেশন, বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, পাবনার নোমান এন্টারপ্রাইজ, ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মা এন্টারপ্রাইজসহ মোট ৩৭ প্রতিষ্ঠান এ অনুমোদন পেয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024