শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, আনলিমা ইয়ার্নের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির চলতি সম্পদের থেকে চলতি দায়ের পরিমাণ বেশি ৪ কোটি ৯৫ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।