সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে। এদিন বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের দিক থেকে দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যদিও আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা।
মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে ৩০৩ কোম্পানির দর কমেছে। আর বাকি ৫০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকেছে।