শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সালমান শাহ: সামিরার সাক্ষাৎকারে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে
সালমান শাহ: সামিরার এক সাক্ষাৎকারে উঠে এসেছে নতুন তথ্য

সালমান শাহ: সামিরার সাক্ষাৎকারে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের অভিনয় জীবনেই দর্শকের হৃদয়ে অমোচনীয় ছাপ রেখেছিলেন। আজ, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।

সালমান শাহ বা তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন হয়ে ওঠার গল্প বেশ অজানা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মৃত্যুর পর দীর্ঘ ২১ বছর নীরব ছিলেন তার সাবেক স্ত্রী সামিরা, ২০১৭ সালে তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের অনেক অজানা তথ্য প্রকাশ করেন।

সামিরা জানান, ইমনের পরিবারে অভিনয় ও সংগীতের প্রতি ভালোবাসা ছিল এবং পরিচালক আলমগীর কুমকুমের একটি ছবিতে ইমনের বাবা-মা নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন। সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নামের বিষয়টি নিয়ে ভাবার পর দুজনে ‘সালমান শাহ’ নাম বেছে নেন। ‘সালমান’ ভারতের বিখ্যাত নায়ক সালমান খানের থেকে নেওয়া হয়েছে এবং ইমনের নাম ‘শাহরিয়ার’ থেকে ‘শাহ’ যোগ করা হয়েছে।

১৯৯৩ সালে সালমান শাহর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে নবাগত নায়কের অসাধারণ অভিনয়শৈলী দর্শক ও পরিচালকদের মুগ্ধ করে। এরপর ২৭টি সিনেমা উপহার দেন বাংলার চলচ্চিত্রপ্রেমীদের।

সালমান শাহের সবচেয়ে জনপ্রিয় জুটি শাবনূরের সঙ্গে। তাদের রসায়নে মন ভরে গিয়েছিল দর্শকদের, যা ঢালিউডের অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত।

সালমান শাহের ক্ষণজন্মা জীবনের জনপ্রিয়তা ও চলচ্চিত্রে অবদান আজও বাংলার সিনেমাপ্রেমীদের মনে অমলিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024