শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পূর্ণিমা অ্যাওয়ার্ড শো নিয়ে ক্ষোভ প্রকাশ, ওটিটিতে কাজের আগ্রহ জানালেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ পড়া হয়েছে
পূর্ণিমা অ্যাওয়ার্ড শো নিয়ে ক্ষোভ প্রকাশ, ওটিটিতে কাজের আগ্রহ জানালেন

পূর্ণিমা অ্যাওয়ার্ড শো নিয়ে ক্ষোভ প্রকাশ, ওটিটিতে কাজের আগ্রহ জানালেন

শোবিজ অঙ্গনে নাটক-সিনেমার চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এখন যেন বেশি হচ্ছে। কিন্তু এসব পুরস্কার আসলেই কতটা যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে—তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়া মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। শুধু পোশাক নয়, বরং এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড আয়োজন নিয়েই চলছে তীব্র নিন্দা ও আলোচনার ঝড়।

চিত্রনায়ক ওমর সানীর পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তিনি স্পষ্ট করে জানান, তাকে বহুবার অ্যাওয়ার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

পূর্ণিমা বলেন—
“আমাকে অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে— এমনি। আমি বলি, এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? সেখানে যাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য পুরস্কার— কিছুই জানি না। তাই আমাকে ডাকলেও আমি যাই না।”

তবে শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেননি এ নায়িকা। তিনি জানান, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পূর্ণিমা।

তবে ওটিটির অঙ্গন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পূর্ণিমার দাবি, “ওটিটিতে বড় মাপের একটা সিন্ডিকেট আছে। তারা বাইরের কাউকে সহজে নেয় না। শুধু নিজেদের লোকজনকেই প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমি যদি প্রাপ্য সম্মান এবং ভালো গল্প পাই, অবশ্যই কাজ করব।”

তিনি আরও জানান, ওটিটির জনপ্রিয় কয়েকটি প্রজেক্ট যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার বেশ পছন্দ হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024