শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিল নির্বাচন কমিশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে
এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিল নির্বাচন কমিশন

এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে।

সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানোই ইসির লক্ষ্য।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন ইতোমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে পেন্ডিং থাকা আবেদন ৮৭ হাজার ৬৪১টি, যা দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপে নাগরিকদের এনআইডি সংশোধনের দীর্ঘসূত্রিতা দূর হবে এবং সেবা প্রদানের গতি আরও বাড়বে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024