শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রথম ঘণ্টার লেনদেন: সূচক কমলেও চাঙা ডিএসই বাজার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে
প্রথম ঘণ্টার লেনদেন: সূচক কমলেও চাঙা ডিএসই বাজার

প্রথম ঘণ্টার লেনদেন: সূচক কমলেও চাঙা ডিএসই বাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হলেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর্যন্ত (বেলা ১১টা) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং নির্বাচিত কোম্পানির সূচক ‘ডিএস-৩০’ ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে মোট ১৮০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির শেয়ারদর বেড়েছে, ১২০টির দর কমেছে এবং ৯৮টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, সূচক সামান্য কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যা বাজারে আস্থার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024