শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্ব শান্তি দিবস ২০২৫: জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজন ও শান্তির ডাক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে
বিশ্ব শান্তি দিবস ২০২৫: জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজন ও শান্তির ডাক

বিশ্ব শান্তি দিবস ২০২৫: জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজন ও শান্তির ডাক

জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব শান্তি দিবস ২০২৫’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ‘শান্তি স্তম্ভ’-এর সামনে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।

শোভাযাত্রাটি দোয়েল চত্বর প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা শান্তি দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বলেন—জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার সুখ-শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রাজ্জাক বলেন,
“২০০৮ সাল থেকে আমরা প্রতিবছর বাংলাদেশে বিশ্ব শান্তি দিবস পালন করছি। শান্তি শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনদর্শন। জেএমআই পরিবারের প্রতিটি সদস্য জাতিসংঘ ঘোষিত শান্তি দিবসের প্রতিপাদ্য ধারণ করে ৩৬৫ দিন শান্তি প্রতিষ্ঠার অনুশীলনে বিশ্বাসী।”

সভায় সভাপতির বক্তব্যে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান বলেন,
“শান্তি শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং মানবাধিকার ও ন্যায়ের প্রতিষ্ঠা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিতদের পাশে দাঁড়াই এবং বর্ণবাদমুক্ত পৃথিবী গড়ে তুলি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপ বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরস্ক ও থাইল্যান্ডের সঙ্গে যৌথ বিনিয়োগে ৪৩টি প্রতিষ্ঠান পরিচালনা করছে। আট হাজারেরও বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ, এলপিজি আমদানি-বাজারজাতকরণ এবং স্বাস্থ্যসেবায়ও কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি রাজধানীর ধানমণ্ডিতে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চালু করেছে, যা বিশ্বখ্যাত অ্যাপোলো ক্লিনিকের অনুমোদিত অংশীদার হিসেবে পরিচালিত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024