সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে। সূচকগুলোর পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ১১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ২.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৮ পয়েন্টে।
আলোচ্য সময়ে মোট ২২১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া ২০০ কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০৪ কোম্পানির দাম কমেছে এবং ৮৭ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।